News71.com
 International
 19 Sep 18, 12:58 PM
 315           
 0
 19 Sep 18, 12:58 PM

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ ও তার মেয়ে মরিয়মকে মুক্তির নির্দেশ

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ ও তার মেয়ে মরিয়মকে মুক্তির নির্দেশ

আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ ও তার মেয়ে মরিয়ম নওয়াজের কারাদণ্ডাদেশ বাতিল করে তাদের মুক্তির নির্দেশ দিয়েছে পাকিস্তানের একটি আদালত। আজ বুধবার পাকিস্তানের একটি আদালত দুর্নীতির মামলায় গত জুলাইয়ে নওয়াজ শরীফ ও তার মেয়েকে দেওয়া কারাদণ্ডাদেশ বাতিল করেছে। প্রসঙ্গত, গত জুলাইয়ে লন্ডন ফ্ল্যাট নিয়ে দুর্নীতির অভিযোগ এনে আদালত নওয়াজ শরীফকে ১০ বছর ও মরিয়ম নওয়াজকে ৭ বছরের কারাদণ্ডাদেশ দেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন