News71.com
 International
 19 Sep 18, 10:34 AM
 272           
 0
 19 Sep 18, 10:34 AM

ভারত-বাংলাদেশ প্রতিবেশী দেশ হলেও ভাবনার আমরা এক পরিবার।। নরেন্দ্র মোদী

ভারত-বাংলাদেশ প্রতিবেশী দেশ হলেও ভাবনার আমরা এক পরিবার।। নরেন্দ্র মোদী


নিউজ ডেস্কঃ ভারত-বাংলাদেশ একটি পরিবার উল্লেখ করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভৌগোলিক দিক থেকে আমরা (দু-দেশ) প্রতিবেশী দেশ হলেও ভাবনার দিক থেকে আমরা এক পরিবার। একে অপরের সুখ দুঃখে সঙ্গ দেয়া, একে অপরের ভালো কাজে হাত লাগানো একটি পারিবারিক মূল্যবোধ। দুই দেশের এই সম্পর্ক আমাদের পারিবারিক মূল্যবোধেরই অংশ। আজ মঙ্গলবার বিকেল ৫টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনটি নির্মাণ প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, কয়েক বছরের মধ্যে আমাদের দু-দেশের সম্পর্ক বিশ্বকে নতুন কিছু দেখিয়েছে। বিশ্ব দেখেছে দুই প্রতিবেশী দেশের সম্পর্ক ভালো হলে কত কিছুই না করা সম্ভব। এটা হোক দীর্ঘ সময়, পুরোনো সীমান্ত বিরোধ নিস্পত্তি কিংবা অগ্রগতির জন্য উন্নয়ন প্রকল্পের অংশিদারিত্ব। দুই দেশের মধ্যে অভূতপূর্ব অগ্রগতি সাধিত হয়েছে। এই অগ্রগতির কৃতিত্ব আপনার (শেখ হাসিনা) নেতৃত্বকে দিতে চাই। এ জন্য আপনাকে অভিনন্দনও জানাই। কিছু দিনের ব্যবধানে আমরা আবারও ভিডিও কনফারেন্সের মাধ্যমে মিলিত হলাম। আমাদের ভিডিও কনফারেন্সের কারণ শুধু প্রযুক্তিগত সহায়তা নয়, এর পেছনে ভারত ও বাংলাদেশে সম্পর্কের অবাধ গতি ও নির্বার প্রগতির বিষয়। আজ ভারত বাংলাদেশের মধ্যে মৈত্রী পাইপলাইনের কাজ শুরু হয়েছে। প্রগতির জন্য দুই দেশের অগ্রগতির মাইলফলক হিসেবে এই মহান কর্মযজ্ঞ যুক্ত হলো। এটা নতুন অধ্যায় করলো। নির্মিতব্য পাইপলাইন বাংলাদেশ সরকার ও জনগণের কাছে হস্তান্তর করা হবে জানিয়ে এই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আরও বলেন, যে কোনো দেশের বিকাশের জন্য একটি মহান উদ্যোগ জরুরি। আমি মনে করি- আজকের এই মৈত্রী পাইপলাইনের মহান উদ্যোগ বাংলাদেশে ভবিষ্যৎ লক্ষ্যপূরণে বড় ভূমিকা রাখবে। বিশেষ করে বাংলাদেশের উত্তরাঞ্চলে এই পাইপলাইন সস্তা দামে জ্বালানি সরবরাহ করতে সক্ষম হবে। এ ছাড়া বাংলাদেশে অর্থ ব্যবস্থার সঙ্গে আমাদের অর্থ ব্যবস্থার মধ্যেও পাইপলাইন স্থাপন করবে। এই পাইপলাইন ভারতের অনুদানের অর্থ থেকে বানানো হচ্ছে। কিন্তু আমাদের জন্য আশার বিষয় হলো- কাজ সম্পন্ন হওয়ার পর এই পাইপলাইন বাংলাদেশ সরকার ও জনগণের কাছে হস্তান্তর করা হবে।

কানেকটিভিটি নিয়ে নরেদ্র মোদি জানান, একইভাবে আমরা রেলওয়ে প্রজেক্টের কাজ শুরু করেছি- এটা ঢাকার সাধারণ মানুষ বা ট্রাফিক ব্যবস্থাকে শুধু আরামই দেবে না- এমনকি প্রবৃদ্ধিও বাড়াবে। আমার বিশ্বাস এই রেলওয়ে প্রজেক্টের মাধ্যমে বাংলাদেশের রাষ্ট্রীয় ও শহরের ট্রান্সপোর্ট ব্যবস্থাকে সংস্কার করার ক্ষেত্রে সহায়ক হবে। মাত্র ৮ দিনের মধ্যে আমরা ভিডিও কনফারেন্সে মাধ্যমে-৫ প্রকল্পের শুভ সূচনা করেছি জানিয়ে হাসিনার প্রশংসা করে তিনি আরও বলেন, ’এই গতি - এই মুমেন্টাম আপনার মজবুত ও কৌশলী নেতৃত্ব ছাড়া সম্ভব হতো না। আমার বিশ্বাস- ভারত ও বাংলাদেশে জনসাধারণের উজ্জল ভবিষ্যতের জন্য আমরা এভাবেই ভালো চিন্তা করতে থাকবো। এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নরেন্দ্র মোদিকে তার জন্মদিনের শুভেচ্ছা জানান। এর পরিপ্রেক্ষিতে মোদি বলেন, আপনি আমার জন্ম দিনের শুভেচ্ছ ও অভিনন্দন জানিয়েছেন। এ জন্য আমি আপনার ও বাংলাদেশি জনগণের মঙ্গল কামনা করি ও ধন্যবাদ জানাই। আর বক্তব্য শেষ করার আগে আপনার ২৮ সেপ্টেম্বরের জন্মদিনের অগ্রিম শুভেচ্ছ জানাই। শুভ জন্মদিন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন