News71.com
 International
 18 Sep 18, 01:18 PM
 330           
 0
 18 Sep 18, 01:18 PM

আমেরিকা ও চীন বাণিজ্যযুদ্ধ চলবে আগামী ২০ বছর পর্যন্ত ।। আলিবাবার প্রধান

আমেরিকা ও চীন বাণিজ্যযুদ্ধ চলবে আগামী ২০ বছর পর্যন্ত ।। আলিবাবার প্রধান

 

আন্তর্জাতিক ডেস্কঃ আমেরিকা ও চীনের বাণিজ্য যুদ্ধ নিয়ে চাঞ্চল্যকর মন্তব্য করলেন আলিবাবার প্রধান নির্বাহী জ্যাক মা। তিনি বলেন, ২ দেশের এ বাণিজ্য যুদ্ধ আগামী ২০ বছর পর্যন্ত চলতে পারে। আমেরিকা প্রশাসন চীনা পণ্যের ওপর নতুন করে শুল্ক আরোপ করতে যাচ্ছে এমন খবরের পর আজ (মঙ্গলবার) এক সম্মেলনের আয়োজন করেন আলিবাবার এ নির্বাহী প্রধান ।

সম্মেলনে তিনি বলেন, আমেরিকার সঙ্গে শুরু হওয়া বাণিজ্যযুদ্ধ আগামী ২০ দিন কিংবা ২০ মাসে শেষ হবে না। আগামী ২০ বছর ধরে চলতে পারে। তিনি আরও বলেন, এতে করে দুই দেশকে মাসুল দিতে হবে। নেতিবাচক প্রভাব পড়বে বিশ্ব অর্থনীতিতেও। বাণিজ্য যুদ্ধের জন্য তিনি নিজ দেশের রাজনীতিকদেরও সমালোচনা করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন