News71.com
 International
 18 Sep 18, 06:31 AM
 317           
 0
 18 Sep 18, 06:31 AM

সফলভাবে দুইটি ব্রিটিশ স্যাটেলাইট উৎক্ষেপণ করলো ইসরো  

সফলভাবে দুইটি ব্রিটিশ স্যাটেলাইট উৎক্ষেপণ করলো ইসরো   

আন্তর্জাতিক ডেস্কঃ সফলভাবে দুইটি ব্রিটিশ স্যাটেলাইট মহাকাশে পাঠিয়েছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো)। গতকাল রবিবার (১৬ সেপ্টেম্বর) রাত ১০টা ৮ মিনিটের দিকে সতীশ ধাওয়ান উৎক্ষেপণ কেন্দ্র থেকে নোভা এসএআর ও এস ১–৪ নামের দুইটি আর্থ অবজারভেশন স্যাটেলাইট মহাকাশে পাঠানো হয়। ইসরোর পক্ষ থেকে জানানো হয়েছে, সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে বানানো পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিক্যাল (পিএসএলভি) সিরিজের “সি৪২” রকেটে করে মহাকাশে পাঠানো হয়েছে ব্রিটেনের দু’টি স্যাটেলাইটকে। দু’টি স্যাটেলাইটের মোট ওজন ৮৮৯ কিলোগ্রাম।


এই ধরনের স্যাটেলাইটের সাহায্যে বন থেকে শুরু করে বন্যা এবং বিপর্যয়ের বিস্তারিত অবস্থা জানা যায়। এটি নির্মাণ করেছে ব্রিটেনের সংস্থা সারি টেকনলজিস লিমিটেড। এই মিশনটিকে বাস্তবায়নের জন্য ব্রিটেনের সংস্থার সঙ্গে চুক্তি করেছিল ইসরোর বাণিজ্যিক শাখা অ্যান্ট্রিক্স করপোরেশন। গত শনিবার দুপুর একটা থেকে ৩৩ ঘণ্টার কাউন্টডাউন শুরু করে ইসরো। আর গতকাল রবিবার রাতে, আনুষ্ঠানিকভাবে স্যাটেলাইটগুলো উৎক্ষেপণ করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন