News71.com
 International
 17 Sep 18, 05:09 PM
 319           
 0
 17 Sep 18, 05:09 PM

মার্কিন বিচারপতি কাভানগের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ

মার্কিন বিচারপতি কাভানগের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ


আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের বিচারপতি ব্রেট কাভানগের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ উঠেছে।পালো আলতো বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞানের প্রফেসর ক্রিস্টিন ব্লেসি ফর্দ নামের এক নারী এ অভিযোগ তুলেছেন। ক্রিস্টিন ব্লেসি ফর্দ জানিয়েছেন, ব্রেট কাভানগ কিশোর বয়সে মদ্যপ অবস্থায় তাকে বিবস্ত্র করার চেষ্টা করেছিলেন। কিন্তু এই অভিযোগ অস্বীকার করেছেন ব্রেট কাভানগ।

ব্লেসি ফর্দ জানান, ১৯৮২ সালে তার বয়স ছিল ১৫ এবং কাভানগের ছিল ১৭ বছর। তারা উভয়ই মেরিল্যান্ডের জর্জটাউন প্রিপারেটরি স্কুলে লেখাপড়া করতেন।একদিন একটি অনুষ্ঠানে কাভানগ তাকে বিবস্ত্র করার চেষ্টা করেন। সে সময় তিনি চিৎকার দিলে কাভানগের এক বন্ধু এসে তাকে উদ্ধার করে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন