News71.com
 International
 17 Sep 18, 05:08 PM
 241           
 0
 17 Sep 18, 05:08 PM

নাইজেরিয়ায় ভয়াবহ বন্যায় নিহত ১০৫

নাইজেরিয়ায় ভয়াবহ বন্যায় নিহত ১০৫

আন্তর্জাতিক ডেস্কঃ নাইজেরিয়ায় ভয়াবহ বন্যা ও নদীর পানির উচ্চতা বৃদ্ধি পাওয়া ১০৫ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। দেশটির রাষ্ট্রীয় জরুরি ব্যবস্থাপনা সংস্থা (নিমা) জানায়, প্রবল বর্ষণে নাইজার ও বেনু নামে দুটি নদীর বাঁধ ভেঙে যায়। ফলে দুই সপ্তাহ ধরে তীব্র বন্যা সৃষ্টি হয়েছে দেশটিতে। বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলের অবস্থা আরও ভয়াবহ। পানিবন্দি বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার অনুরোধ করেছে সরকার। হাজার হাজার মানুষ ঘরছাড়া হয়েছেন ও অনেক ফসল নষ্ট হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে নাইজার প্রদেশ। সেখানে ৪০ জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছেন নিমার পরিচালক মুস্তাফা ইউনুসা মাইহাজা।


এছাড়া কোয়ারা, বেনু, কোগি, আদামোয়া, তারাবা, কেবি, বায়েলসা, এদো, আনামব্রা, রিভার্স ও ডেল্টা প্রদেশও ক্ষতিগ্রস্ত হয়েছে। নাইজেরীয় কর্তৃপক্ষ জরুরি অবস্থা জারির পরিকল্পনা করছেন। তাদের আশঙ্কা সামনের দিনগুলোত বন্যা আরও ভয়াবহ রুপ ধারণ করতে পারে। আফ্রিকার এই দেশটিতে প্রায় প্রতি বছরই বন্যা হয়। বিশেষজ্ঞদের অভিমত, সুষ্ঠু পরিকল্পনার অভাব ও পানি নিষ্কাশন ব্যবস্থার দুর্বলতার কারণে এই বন্যা হয়ে থাকে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন