News71.com
 International
 17 Sep 18, 12:29 PM
 247           
 0
 17 Sep 18, 12:29 PM

তীব্র খাদ্য সংকটে ইয়েমেনের মানুষ।। ক্ষুধার জালায় সিদ্ধ করে খাচ্ছেন গাছেরপাতা  

তীব্র খাদ্য সংকটে ইয়েমেনের মানুষ।। ক্ষুধার জালায় সিদ্ধ করে খাচ্ছেন গাছেরপাতা   

আন্তর্জাতিক ডেস্কঃ ইয়েমেনের প্রত্যন্ত এলাকায় মানুষজন ক্ষুধায় নিবারণের, তিন বছরের যুদ্ধে গভীর সংকটে পড়েছে ইয়েমেন। দেশটির বেশিরভাগ মানুষই এখন যুদ্ধের সরাসরি ভুক্তভোগী। প্রায় ২ কোটি মানুষ প্রতিদিন প্রয়োজনীয় খাবার পাচ্ছেন না। যুদ্ধ বিধ্বস্ত ইয়েমেনের প্রত্যন্ত এলাকায় মানুষজন ক্ষুধা নিবারণের জন্য কিছু পাচ্ছে না। তাই লতাপাতা সিদ্ধ করে বানানো ঝোল খেয়ে জীবন বাঁচিয়ে রাখছে তারা।

এতে দেখা যাচ্ছে,হাজ্জাজ প্রদেশ জেলা আসলামের একটি পরিবার কিছু পাতা সংগ্রহ করে সিদ্ধ করে খাচ্ছেন। তাদের পাশে আগ্রহ নিয়ে অপেক্ষা করছে ক্ষীণকায় কয়েকটি শিশু। এ রকম অবস্থা স্থানীয় অনেকের আছেন। গত ২৫ আগস্টে এ কথা জানা যায়। সৌদি আরবের নেতৃত্বাধীন জোটের অব্যাহত হামলা এবং ইরানের মদদপুষ্ট হুথি বিদ্রোহীদের প্রতিরোধের কারণে ইয়েমেনে বহু এলাকায় আন্তর্জাতিক সহায়তা সংস্থাগুলো ত্রাণ পৌঁছাতে পারছে না। আবার এত বিপুল পরিমাণ ত্রাণের চাহিদা মেটাতে জাতিসংঘসহ অন্যান্য সংস্থাগুলো হিমশিম খাচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন