News71.com
 International
 17 Sep 18, 09:24 AM
 246           
 0
 17 Sep 18, 09:24 AM

ভুটানে প্রথম দফা নির্বাচনে ক্ষমতাসীন দলের হার।।  

ভুটানে প্রথম দফা নির্বাচনে ক্ষমতাসীন দলের হার।।   

আন্তর্জাতিক ডেস্কঃ ভুটানে তৃতীয়তম সাধারণ নির্বাচনের প্রথম দফায় ক্ষমতাসীন দল হেরে গেছে। পরাজয়ের কথা স্বীকার করেছেন দেশটির প্রধানমন্ত্রী শেরিং তোবগে। হাভার্ড থেকে গ্রাজুয়েট শেরিং টোবগে দ্বিতীয়বারের মত ক্ষমতায় থাকার আশা করছিলেন। কিন্তু তিনি দুই বিরোধী দলের কাছে পরাজিত হন। আগামী ১৮ অক্টোবর দ্বিতীয় দফার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি।

নির্বাচন কর্মকর্তারা জানান, দ্রুক নেয়ামরূপ টেসগপা (ডিএনটি) পার্টিকে সামান্য ব্যবধানে এগিয়ে দ্রুক পুইনসুম টেসগপা (ডিপিটি) জয় পেয়েছে।গতকাল রবিবার এক টুইট বার্তায় টোবগে ডিপিটি ও ডিএনটি উভয় দল ও তাদের প্রার্থীদের অভিনন্দন জানিয়েছেন। একজন নির্বাচনী কর্মকর্তা জানান, নির্বাচনে মোট ২ লাখ ৯১ হাজার ভোটার ভোট দেয়। অর্থাৎ মোট ভোটারের ৬৬ শতাংশ ভোট দিয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন