News71.com
 International
 17 Sep 18, 08:39 AM
 214           
 0
 17 Sep 18, 08:39 AM

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ৬৮তম জন্মদিনে শুভেচ্ছা জানালেন রাহুল ও মমতা  

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ৬৮তম জন্মদিনে শুভেচ্ছা জানালেন রাহুল ও মমতা   

আন্তর্জাতিক ডেস্কঃ আজ সোমবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদরদাস মোদীর ৬৮ তম জন্মদিন | আজকের দিনে ১৯৫০ সালে গুজরাটে জন্মগ্রহণ তিনি। এই বিশেষ দিনে তাঁকে শুভেচ্ছা জানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ কেন্দ্রীয় সরকারের নানা সিদ্ধান্ত ঘিরে মোদীর লাগাতার বিরোধীতা করে আসছেন বাংলার মুখ্যমন্ত্রী৷ ১৯শের ভোটে কেন্দ্র থেকে বিজেপিকে হঠাতে জাতীয় স্তরে বিরোধী জোট গঠনের প্রয়াস চালাচ্ছেন তৃণমূল কংগ্রেস৷কিন্তু রাজনৈতিক বিরোধীতাকে রাজনীতির ময়দানেই সীমাবদ্ধ রাখায় আগ্রহী বাংলার মুখ্যমন্ত্রী৷ এদিন তাই সৌজন্য দেখিয়ে দেশের প্রধানমন্ত্রীর জন্মদিনে নরেন্দ্র মোদীকে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়েছেন মমতা বন্দ্যাপাধ্যায়৷

কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিনে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন। তিনি মোদির সুস্বাস্থ্য এবং সুখীময় জীবন কামনা করেছেন। এক টুইট বার্তায় রাহুল বলেন, শুভ জন্মদিন আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজি। সব সময় আপনার সুস্বাস্থ্য ও সুখী জীবন কামনা করি। গত বছরও মোদির জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছিলেন রাহুল গান্ধী। এ বছর ১৯ জুন ৪৮ বছরে পা রাখেন রাহুল গান্ধী। তার জন্মদিনেও শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী মোদি। এ বছর ভারানাসিতে নিজের সংসদীয় নির্বাচনী এলাকায় জন্মদিন পালন করবেন মোদি। সেখানে তিনি স্কুলের ছেলে-মেয়েদের সঙ্গে সময় কাটাবেন। সামাজিক মাধ্যম ফেসবুক ও টুইটারে কয়েক হাজার মানুষ মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। প্রেসিডেন্ট রাম নাথ কোবিন্দ, ভাইস প্রেসিডেন্ট এম ভেনকায়াহ নাইড়ু এবং বিজেপির প্রধান অমিত শাহ তাকে সকালেই জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। আজ বিকেলে নারু গ্রামে পৌঁছাবেন প্রধানমন্ত্রী মোদি। সেখানে তিনি একটি প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের সঙ্গে সময় কাটাবেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন