News71.com
 International
 17 Sep 18, 05:49 AM
 234           
 0
 17 Sep 18, 05:49 AM

বিশ্বের সবচেয়ে বড় বিমানবন্দর তৈরি করছে চীন

বিশ্বের সবচেয়ে বড় বিমানবন্দর তৈরি করছে চীন

আন্তর্জাতিক ডেস্কঃ চীনে বিশ্বের সবচেয়ে বড় বিমানবন্দরের কাজ চলেছে। যা আগামী ২০১৯ সাল থেকে যাত্রা শুরু করবে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। বেইজিং ডেক্সিং আন্তর্জাতিক বিমানবন্দর নামে ওই স্থাপনার কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। বিমানবন্দরটি চালু হলে এখান থেকে বছরে ৬ লাখ ২০ হাজার ফ্লাইট পরিচালনা করা যাবে।এর মাধ্যমে সেবা পাবেন অন্তত ১০ কোটি মানুষ। ২০১৪ সালে ওই বিমানবন্দর নির্মাণের কাজ শুরু হয়। কর্তৃপক্ষ বলছে, আগামী বছরের মাঝামাঝি এই বিমানবন্দর পুরোপুরি ব্যবহার উপযোগী হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন