
আন্তর্জাতিক ডেস্কঃ বিশ্বের দীর্ঘতম সোজা সমুদ্রপথে রাশিয়ার সঙ্গে যুক্ত হতে যাচ্ছে পাকিস্তান। ৩২ হাজার কিলোমিটার দীর্ঘ সমুদ্রপথটির শুরু পাকিস্তানের দক্ষিণ উপকূলে। এটা শেষ হবে রাশিয়ার কামচাটকা উপদ্বীপের পূর্ব উপকূলে। পাকিস্তানের সোনমিয়ানার বালুময় উপকূল থেকে এই সমুদ্র পথটির যাত্রা শুরু হয়েছে। সেখান থেকে এটা মাদাগাস্কার ও আফ্রিকা মহাদেশের মূল ভূখন্ডের মাঝখান দিয়ে বের হয়ে দক্ষিণ আমেরিকা ও অ্যান্টার্কটিকার মাঝখান দিয়ে বেরিয়ে শেষ পর্যায়ে প্রশান্ত মহাসাগর দিয়ে উত্তর ও উত্তর-পূর্ব দিকে গেছে। আলাস্কার দ্বীপপুঞ্জকে এড়িয়ে এই পথ রাশিয়ার কারাগিন্সকি জেলার সৈকতে গিয়ে শেষ হয়েছে। ৩২ হাজার ৯০ দশমিক ৩ কিলোমিটার এই সমুদ্রপথে কোনো দেশের মুখোমুখি হবে না জাহাজ বা বোট।
জানা গেছে, পাঁচ বছর আগে এই আইডিয়াটা প্রথম প্রকাশ করেন রেডিট ইউজার প্যাট্রিক অ্যান্ডারসন। পরে বাস্তব তথ্য যাচাইয়ের পর এই আইডিয়াকে নিশ্চিত করেছেন কম্পিউটার বিজ্ঞানী রোহান চাবুকস্বর। অনুসন্ধানের প্রক্রিয়া শেষে বিজ্ঞানীরা প্রমাণ করতে পেরেছেন যে, এটাই পৃথিবীর দীর্ঘতম সোজা সমুদ্রপথ।