News71.com
 International
 16 Sep 18, 06:45 AM
 274           
 0
 16 Sep 18, 06:45 AM

আগামী ৩ অক্টোবর ভরতের প্রধান বিচারপতি পদে শপথ নেবেন রঞ্জন গগৈ ।।  

আগামী ৩ অক্টোবর ভরতের প্রধান বিচারপতি পদে শপথ নেবেন রঞ্জন গগৈ ।।   

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের সুপ্রিম কোর্টের পরবর্তী প্রধান বিচারপতি হতে যাচ্ছেন রঞ্জন গগৈ। তিনি আগামী ৩ অক্টোবর প্রধান বিচারপতি পদে শপথ নেবেন।দেশটির বর্তমান প্রধান বিচারপতি দীপক মিশ্রর মেয়াদ ২ অক্টোবর শেষ হবে। ভারতের রাষ্ট্রপতির স্বাক্ষরক্রমে রঞ্জন গগৈকে এ পদে নিয়োগের কথা জানিয়ে আদেশ জারি করেছে আইন মন্ত্রণালয়। ২০১৯ সালের ১৭ নভেম্বর অবসরে যাবেন তিনি ।

রঞ্জন গগৈ ১৯৫৪ সালে আসামে জন্মগ্রহণ করেন।১৯৭৮ সালে আসামের গুয়াহাটি হাইকোর্টে আইনজীবী হিসেবে যোগ দেন তিনি। পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে ১ বছর কাজ করার পর ২০১২ সালের ২৩ এপ্রিল সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে নিয়োগ পান রঞ্জন গগৈ। উল্লেখ্য, বিচারপতি রঞ্জন গগৈয়ের আগে ভারতের উত্তর-পূর্বাঞ্চল থেকে কেউ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হননি ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন