News71.com
 International
 16 Sep 18, 06:12 AM
 256           
 0
 16 Sep 18, 06:12 AM

প্রেসিডেন্ট পুত্রের সঙ্গে বিরোধ।।দল থেকে বহিষ্কৃত হলেন তিউনিসিয়ার প্রধানমন্ত্রী ইউসেফ

প্রেসিডেন্ট পুত্রের সঙ্গে বিরোধ।।দল থেকে বহিষ্কৃত হলেন তিউনিসিয়ার প্রধানমন্ত্রী ইউসেফ

আন্তর্জাতিক ডেস্কঃ তিউনিসিয়ার ক্ষমতাসীন দল নিদা তুনস পার্টি দল থেকে দেশটির প্রধানমন্ত্রী ইউসেফ চাহেদের সদস্যপদ বাতিল করেছে। গত মে মাসে দেয়া এক বক্তব্যের জেরে তাকে দল থেকে বহিষ্কার করা হয়। ওই সময় ইউসেফ চাহেদ বলেছিলেন, প্রেসিডেন্ট পুত্র ও নিদা তুনস পার্টির নেতা হাফেদ চেইদ এসেবসি দলটিকে ধ্বংস করেছেন এবং দলের অভ্যন্তরীণ সংকট রাষ্ট্রীয় প্রতিষ্ঠানেও নেতিবাচক প্রভাব ফেলেছে।

গতকাল শনিবার নিদা তুনস পার্টি এক বিবৃতিতে জানায়, প্রধানমন্ত্রী ইউসেফ চাহেদের সদস্যপদ বাতিলের সিদ্ধান্ত নেয়া হয়েছে। হাফেদ চেইদ এসেবসি বলেছেন, দলের অভ্যন্তরীণ সংকট নয়, প্রধানমন্ত্রী ইউসেফ চাহেদের নেত্বত্বাধীন সরকারের ভুল সিদ্ধান্তের কারণেই অর্থনীতির পুনরুজ্জীবীকরণ সম্ভব হয়নি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন