News71.com
 International
 15 Sep 18, 05:21 AM
 213           
 0
 15 Sep 18, 05:21 AM

অজানা জ্বরে কাঁপছে ভারতের উত্তরপ্রদেশ৷।ইতিমধ্যেই ৪২ জনের মৃত্যু

অজানা জ্বরে কাঁপছে ভারতের উত্তরপ্রদেশ৷।ইতিমধ্যেই ৪২ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্কঃ অজানা এক জ্বরে কাঁপছে ভারতের উত্তরপ্রদেশ৷ উত্তরপ্রদেশের বইরেলি ডিভিশনের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়েছে এই অজানা জ্বরের আতঙ্ক৷ অজানা জ্বরে ইতিমধ্যেই মৃত্যু হয়েছে ৪২ জনের৷ চিকিৎসকদের দল ছড়িয়ে পড়েছে বইরেলি ডিভিশনের বিভিন্ন প্রান্তে৷ তবে জ্বরের কারণ এখনও অজানা৷ চিকিৎসকদের তিনটি দল তৈরি হয়েছে৷ গত তিনদিনে বদায়ুন, সাহাজাহানপুরে ছজনের মৃত্যু হয়েছে৷ আজ শনিবার এই খবরের সত্যতা স্বীকার করেছেন রাজ্যের স্বাস্থ্য দফতরের অধিদপ্তর৷ পাশাপাশি, এই ঘটনায় উদ্বিগ্ন রাজ্যে৷রাজ্যের পক্ষ থেকে ৫ সদস্যের চিকিৎসক কমিটি তৈরি করা হয়েছে৷ যাবতীয় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে৷

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন