
আন্তর্জাতিক ডেস্কঃ তুরস্কের প্রেসিডেন্ট এরদোগানকে ৩৮৬ মিলিয়ন ডলার মূল্যের বিলাসবহুল বিমান 'বোয়িং ৭৪৭-৮' উপহার দিয়েছে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানি। বিমানটিতে একসঙ্গে ৭৬ জন যাত্রী ও ১৮ জন ক্রু সদস্যসহ ৯৪ জন আরোহী ভ্রমণ করতে পারবেন । ফ্রান্স থেকে কেনা বিমানটি ইতিমধ্যে ইস্তাম্বুলের সাহিবা গকচেন বিমানবন্দরে পৌঁছেছে। বিমানটিতে বিশাল আকারের অভ্যর্থনা কক্ষ, বের্ডরুম, লাউঞ্জ, প্রথম শ্রেণির বসার জায়গা, নিজস্ব হাসপাতাল, প্যানাসনিকের তৈরি শক্তিশালী এন্টারটেইনমেন্ট সিস্টেম, ক্যামেরা ও নিরাপত্তাব্যবস্থা রয়েছে ।