News71.com
 International
 14 Sep 18, 04:54 PM
 195           
 0
 14 Sep 18, 04:54 PM

ভারতের জম্মু-কাশ্মিরেবাস খাদে পড়ে নিহত ১৩

ভারতের জম্মু-কাশ্মিরেবাস খাদে পড়ে নিহত ১৩

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের জম্মু-কাশ্মিরে একটি মিনিবাস সড়ক থেকে খাদে পড়ে কমপক্ষে ১৩ জন নিহত হয়েছে। জম্মু-কাশ্মিরের কিসতোয়ার জেলায় আজ শুক্রবার সকালে ওই দুর্ঘটনা ঘটে। সে সময় মিনিবাসটি যাত্রীতে পরিপূর্ণ ছিল। তাকরাইয়ের কাছাকাছি দানদারানে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে খাদে পড়ে যায়। বাসটি কেশওয়ান এলাকা থেকে কিস্তওয়ারের দিকে যাচ্ছিল। সে সময় এটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং ৩০০ ফুট গভীর খাদে পড়ে যায়।

বাস দুর্ঘটনায় উদ্ধারকাজের নেতৃত্ব দিচ্ছেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা রাজেন্দর গুপ্তা। তিনি বলেন, দুর্ঘটনায় ১৩ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। এছাড়া আরও ১৩ জন আহত হয়েছে। দুর্ঘটনার সময় বাসটিতে ৩০ জন আরোহী ছিলেন। দুর্ঘটনার পর পরই উদ্ধারকাজ শুরু হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন