News71.com
 International
 14 Sep 18, 03:56 PM
 204           
 0
 14 Sep 18, 03:56 PM

ভারতের সঙ্গে আলোচনায় বসতে আগ্রহী পাকিস্তান

ভারতের সঙ্গে আলোচনায় বসতে আগ্রহী পাকিস্তান


আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের সঙ্গে আলোচনায় বসতে আগ্রহী বলে জানালো পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়, আর এই বিষয়ে তারা ভারতের অফিশিয়াল জবাবের প্রতীক্ষায় বলে জানা গিয়েছে৷ পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে ডঃ মহম্মদ ফয়জল জানান, ভারতের সঙ্গে কথা বলতে তারা প্রস্তুত ভারতের জবাবের অপেক্ষা করছে তারা৷ ফয়জল আরও জানান, দুই দেশের মধ্যে যে সব সমস্যা চলছে তা একমাত্র আলোচনার মাধ্যমেই সমাধানের পথ পেতে পারে৷ সাম্প্রতিক ঘটনার কথা তুলে ধরে তিনি জানান, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে কথা বলেছেন৷ তবে ভারতের থেকে প্রতিক্রিয়া প্রসঙ্গে তিনি জানিয়েছেন, শিখ পুণ্যার্থীদের জন্য কারতারপুর করিডোর খোলার বিষয়ে তার কাছে কোনও তথ্য নেই৷

এদিকে গত ১৩ সেপ্টেম্বর জামাত উদ দাওয়াকে সমাজসেবা মূলক কাজের ছাড়পত্র দেয় পাকিস্তান সুপ্রিম কোর্ট৷ অনেকদিন ধরেই ফালাহি ইনসানিয়ত ফাউন্ডেশন চালিয়ে আসছে সঈদ৷ যা জামাত উদ দাওয়ার সমাজসেবা মূলক শাখা৷ এতদিন আইনের জটে আটকে ছিল সংগঠনের কাজ৷ এবার নিষিদ্ধ জঙ্গি সংঠনের সমাজসেবা ছড়িয়ে পড়বে পাকিস্তানে৷ জানায় সুপ্রিম কোর্ট৷ হাফিজের ইনসানিয়ত সংগঠন অনেকদিন ধরেই বিভিন্ন সমাজসেবামূলক কাজ করছে৷ জামাত উদ দাওয়া ও ইনসানিয়ত মিলে মোট ৫০,০০০ ভলেন্টিয়ার রয়েছে৷ বিভিন্ন স্কুল, হাসপাতালে ৩০০ সেমিনার করেছে হাফিজের সংগঠন৷ অ্যাম্বুলেন্স, সহ বিভিন্ন চিকিৎসা পরিষেবা দিতেও তৎপর ইনসানিয়ত৷

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন