News71.com
 International
 14 Sep 18, 05:52 AM
 174           
 0
 14 Sep 18, 05:52 AM

ফিলিপাইনে আঘাত হানতে যাচ্ছে ভয়াবহ টাইফুন ম্যাংখুট  

ফিলিপাইনে আঘাত হানতে যাচ্ছে ভয়াবহ টাইফুন ম্যাংখুট   

আন্তর্জাতিক ডেস্কঃ ফিলিপাইনের উত্তরাঞ্চলে ভয়াবহ টাইফুন আঘাত হানতে যাচ্ছে। এই টাইফুনের বাতাসের গতিবেগ ২২৫ কিলোমিটারের বেশি। ফিলিপাইনে আঘাত হেনে এটি চীনের দিকে ধেয়ে যাবে বলে স্থানীয় আবহাওয়া বিশেষজ্ঞরা জানিয়েছেন।


টাইফুনটি ইতিমধ্যে গুয়ামে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, টাইফুনটি ফিলিপাইন ও চীনের যেসব এলাকা দিয়ে যাবে সেই গতিপথে অন্তত এক কোটি লোক বাস করে। একারণে লোকজনকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন