News71.com
 International
 13 Sep 18, 01:47 PM
 307           
 0
 13 Sep 18, 01:47 PM

অবশেষে কাছাকাছি আসছে উত্তর ও দক্ষিণ কোরিয়া ।। খোলা হচ্ছে যৌথ অফিস  

অবশেষে কাছাকাছি আসছে উত্তর ও দক্ষিণ কোরিয়া ।। খোলা হচ্ছে যৌথ অফিস   

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্র-উত্তর কোরিয়া উত্তেজনা কমতে শুরু করেছে। কাছে আসতে শুরু করেছে উত্তর ও দক্ষিণ কোরিয়া। তারই জের ধরে দুই কোরিয়া আন্তঃসীমান্ত যোগাযোগ ব্যবস্থাকে আরও এগিয়ে নিতে এ সপ্তাহে একটি যৌথ সংযোগ কার্যালয় খুলতে যাচ্ছে। এ ব্যাপারে গতকাল বুধবার সিউলের পুর্নএকত্রীকরণ মন্ত্রণালয় জানায়, অফিসটি দু’দেশের মধ্যে সম্পর্ক উন্নয়নে সার্বক্ষণিক যোগাযোগ কেন্দ্রে পরিণত হবে। পাশিপাশি এর মাধ্যমেই যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার সম্পর্ক উন্নয়ন এবং সামরিক উত্তেজনা প্রশমিত হবে ।

সূত্রে জানা গেছে, আগামীকাল শুক্রবার উদ্বোধনী অনুষ্ঠানের পরপরই এই অফিসে কাজ শুরু হবে। অনুষ্ঠানে পুর্নএকত্রীকরণমন্ত্রী চো মিউং জিয়োন ও উত্তর কোরীয় মন্ত্রী রি সন গোউন অংশ নেবেন। এই সংযোগ কার্যালয়ে উভয়দেশের ২০ জন করে কর্মকর্তা থাকবেন। জানা গেছে, গত মাসেই এই অফিসটি খোলার দিনক্ষণ চূড়ান্ত হয়েছিল। কিন্তু কূটনৈতিক অচলাবস্থায় এটি বিলম্বিত হয়েছে। তবে সেপ্টেম্বর মাসে কিমের সাথে দক্ষিণ কোরিয়ার কুটনৈতিকের সাথে বৈঠকের পর পরিস্থিতির উন্নতি ঘটে। ট্রাম্পকে কিম তাদের দুই নেতার মধ্যে দ্বিতীয় শীর্ষ সম্মেলনের ব্যাপারে চিঠি লিখলে ট্রাম্প তা সাদরে গ্রহণ করেন ।

উল্লেখ্য, জুন মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরীয় নেতা কিম জং উনের মধ্যে ঐতিহাসিক বৈঠকে তারা কোরীয় উপদ্বীপকে পরমাণু নিরস্ত্রীকরণের ব্যাপারে একটি চুক্তিতে স্বাক্ষর করেন। তবে এরপর উত্তর কোরিয়া পরমাণু নিরস্ত্রীকরণের ব্যাপারে খুব একটা বেশি কিছু করছে না এই অভিযোগ করে ট্রাম্প গত মাসে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও’র পিয়ংইয়ং সফর বাতিল করেন ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন