News71.com
 International
 13 Sep 18, 08:02 AM
 291           
 0
 13 Sep 18, 08:02 AM

নিষেধাজ্ঞা মোকাবেলায় একসঙ্গে কাজ করবে রাশিয়া-চীন-ইরান ও ইইউ

নিষেধাজ্ঞা মোকাবেলায় একসঙ্গে কাজ করবে রাশিয়া-চীন-ইরান ও ইইউ

আন্তর্জাতিক ডেস্কঃ আমেরিকার একতরফা নিষেধাজ্ঞা মোকাবেলার জন্য একসঙ্গে কাজ করবে রাশিয়া, চীন, ইরান ও ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ। এজন্য আগামী দিনগুলোতে এসব দেশ ঐক্যবদ্ধ প্রচেষ্টা জোরদার করবে। গতকাল বুধবার রাশিয়ার অন্যতম উপ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ এক সাক্ষাৎকারে একথা বলেন। তিনি আরও বলেন, রাশিয়া এবং ইউরোপীয় ইউনিয়ন মার্কিন নিষেধাজ্ঞা মোকাবেলার জন্য কিছু কর্ম-পরিকল্পনা করেছে। এর আওতায় মার্কিন নিষেধাজ্ঞার জবাব দেয়ার জন্য এসব দেশ ও সংস্থা ঐক্যবদ্ধ উপায় খুঁজে বের করবে। মার্কিন চাপের মুখে ইরানের সঙ্গে সহযোগিতা না করায় ইউরোপীয় কোম্পানিগুলোর সমালোচনা করেছেন রিয়াবকভ।


রাশিয়ার উপ পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইউরোপীয় কোম্পানিগুলোর এ ধরনের নীতি ভুল। মার্কিন নিষেধাজ্ঞার মুখে সম্ভাব্য ক্ষতি থেকে বাঁচাতে ইউরোপীয় কোম্পানিগুলোকে আর্থিক সমর্থন দেয়ার পদক্ষেপ নেয় ইইউ। কিন্তু তারা মার্কিন চাপের কাছে অনেকটা নতিস্বীকার করে ইরানের সঙ্গে ব্যবসা অব্যাহত রাখতে অপরাগতা প্রকাশ করে। এর ফলে ইইউর পক্ষ থেকে নেয়া পদক্ষেপ ক্ষতিগ্রস্ত হয়েছে। ইউরোপের এ পদক্ষেপ ইরানের সঙ্গে তাদের সম্পর্ক জোরদারের ইঙ্গিত বহন করে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন