News71.com
 International
 13 Sep 18, 07:58 AM
 246           
 0
 13 Sep 18, 07:58 AM

চীনে পথচারীদের ওপর গাড়ি।।নিহত ৯

চীনে পথচারীদের ওপর গাড়ি।।নিহত ৯

আন্তর্জাতিক ডেস্কঃ চীনের হুনান প্রদেশে একটি ব্যস্ত সড়কে পথচারীদের ওপর গাড়ি তুলে দিয়ে অন্তত ৯ জনকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪৩ জন। আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল বুধবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে প্রদেশের হেনজিয়াং নগরীর বিনজিয়াং স্কয়ারে এ ঘটনা ঘটে।

তবে এটি সন্ত্রাসী কর্মকাণ্ড কিনা তা এখনও নিশ্চিত করতে পারেননি স্থানীয় সরকার কর্মকর্তারা। এ ঘটনায় অভিযুক্ত চালক ইয়াং জানয়ুনকে আটক করেছে পুলিশ। তার অপরাধী কর্মকাণ্ডের রেকর্ড আছে বলে জানিয়েছেন কর্মকর্তরা। এর আগেও অগ্নিসংযোগ ও মাদকদ্রব্য সংক্রান্ত মামলায় বেশ কয়েক বছর কারাগারে ছিলেন তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন