
আন্তর্জাতিক ডেস্কঃ আফগানিস্তানের বিভিন্ন এলকায় পৃথক হামলায় নিরাপত্তা বাহিনীর ৬০ সদস্যকে হত্যা করেছে তালেবান। এছাড়া প্রাণ হারিয়েছে ৩৯ জন তালেবান সেনা। আজ মঙ্গলবার দেশটির চার প্রদেশে এই হামলার ঘঢ়টনা ঘটে। সারে পুল প্রদেশের গভর্নর জহির ওয়াহদাত জানিয়েছেন, তালেবানরা প্রাদেশিক রাজধানীর কাছে একটি সেনা চেকপয়েন্টে হানা দিয়ে তাতে আগুন ধরিয়ে দিলে ১৭ সেনা নিহত হন। সেসময় আফগান বিমান বাহিনী তালেবান জঙ্গিদের ওপর পাল্টা হামলা চালালে ৩৯ তালেবান সদস্য নিহত ও ১৭ জন আহত হয়।
এছাড়া পার্শ্ববর্তী জুযজান প্রদেশের একটি খাম আব জেলার একটি সেনা ঘাঁটিতে তালেবান হামলায় আট সেনা নিহত হন, আহত হয় আরও ১৩ জন। জুযজানের পার্শ্ববর্তী সামানগান প্রদেশের দারে সুফ জেলার দু’টি পুলিশ চেকপোস্টে তালেবান জঙ্গিদের আলাদা হামলায় ১৪ পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। এছাড়া, কুন্দুজ প্রদেশের ‘দাশতে আরচি’ জেলায় কয়েকটি পৃথক হামলায় ১৯ পুলিশ কর্মকর্তা নিহত ও অন্তত ২০ জন আহত হয়েছেন। গতমাসে গজনি শহরে তালেবান হামলার ফলে সৃষ্ট সংঘর্ষে শত শত মানুষ নিহত হয়।