News71.com
 International
 11 Sep 18, 03:14 PM
 339           
 0
 11 Sep 18, 03:14 PM

বিশ্বের অস্তিত্ব এখন হুমকির মুখে।।জাতিসংঘের মহাসচিব গুতেরেস

বিশ্বের অস্তিত্ব এখন হুমকির মুখে।।জাতিসংঘের মহাসচিব গুতেরেস

আন্তর্জাতিক ডেস্কঃ বিশ্বের অস্তিত্ব হুমকির মধ্যে রয়েছে বলে সতর্ক করে দিলেন জাতিসংঘের মহাসচিব অ্যান্থোনিও গুতেরেস। তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় আগামী দুই বছরের মধ্যে কার্যকরী পদক্ষেপ নিতে হবে। আজ মঙ্গলবার নিউ ইয়র্কে গুতেরেস বলেন, জলবায়ু আমাদের চেয়ে দ্রুত পরিবর্তন হচ্ছে। বিশ্বনেতারা এই বিষয়টি ঠেকাতে যথেষ্ঠ ব্যবস্থা না নেওয়ায় সমালোচনাও করেন তিনি। তিনি বলেন, ২০২০ সালের মধ্যে ব্যবস্থা না নিলে আমরা অনেক বড় ঝুঁকির মধ্যে পড়বো।


জাতিসংঘের গুতেরেস বলেন, বিশ্বের সবজায়গাতেই এখন তীব্র গরম অনুভূত হচ্ছে। এছাড়া, তাপদাহ, দাবানল, ঝড়, বন্যায় প্রাণ হারাচ্ছেন অনেক মানুষ। উদাহরণ হিসেবে তিনি ভারতের কেরালায় সাম্প্রতিক বন্যার কথা তুলে ধরেন। এছাড়া পুয়ের্তো রিকোতে হারিকেন মারিয়ার আঘাতে ৩ হাজার জন নিহত হওয়ার কথাও বলেন তিনি। বিজ্ঞানীরা অনেকদিন ধরেই বৈশ্বিক উষ্ণতার কথা বলে আসছিলো। তারপরও অনেক নেতা এটা অস্বীকার করেছেন। তবে কিছু দেশ এই সংকট সমাধানে সত্যিই উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন