
আন্তর্জাতিক ডেস্কঃ হোয়াইট হাউস জানান, আবারও বৈঠকে বসতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উত্তর কোরীয় নেতা কিম জং চিঠি পাঠিয়েছেন । এবং যুক্তরাষ্ট্র জানিয়েছে, এরই মধ্যে নতুন করে এই বৈঠকের দিন খুঁজতে শুরু করা হয়েছে। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি সারাহ হুকাবে স্যান্ডার্স বলেছেন,কিম জং উনের কাছ থেকে চিঠি পেয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। এটা খুব উষ্ণ ও ইতিবাচক চিঠি। এতে সম্পূর্ণ পরমাণু নিরস্ত্রীকরণে পিয়ংইয়ংয়ের প্রতিশ্রুতি যে চলমান তা প্রকাশ পায়।
হোয়াইট হাউসের মুখপাত্র আরও বলেন,ওই চিঠির প্রাথমিক উদ্দেশ্য হলো প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে নতুন বৈঠকের জন্য অনুরোধ ও সময় বের করা। যা আমরা করতে আগ্রহী এবং ইতোমধ্যে এ বিষয়ে সহযোগিতা করার জন্য প্রক্রিয়া শুরু করেছি। তবে কবে এবং কোথায় দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত হবে সে ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেননি এই দুই নেতা। উল্লেখ্য,গত জুন মাসে ট্রাম্প ও কিমের মধ্যে উত্তর কোরিয়ার পরমাণু নিরস্ত্রীকরণ নিয়ে ভাসা ভাসা চুক্তি সই হয়। তবে এই পরমাণু নিরস্ত্রীকরণের কৌশল বা সময়সীমার বিষয়ে বিস্তারিত কোনো আলোচনা হয়নি বলে জানা গেছে ।