News71.com
 International
 11 Sep 18, 05:10 AM
 274           
 0
 11 Sep 18, 05:10 AM

১২ বছর পর মহাকাশে গ্রহের তালিকায় ফিরছে প্লুটো

১২ বছর পর মহাকাশে গ্রহের তালিকায় ফিরছে প্লুটো

আন্তর্জাতিক ডেস্কঃ আবার গ্রহ তালিকায় ফিরতে চলেছে মহাকাশের ক্ষুদ্রতম গ্রহ প্লুটো। দীর্ঘ ১২ বছর পর তার এই প্রত্যাবর্তন। প্রায় এক যুগ পর বিজ্ঞানীরা আবার বলছেন, প্লুটোকে গ্রহ তালিকাভুক্ত করা যায়। ২০০৬ সালে ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোন্মিক্যাল ইউনিয়ন, জ্যোতির্বিজ্ঞানীদের সংগঠন একটি গ্রহের সংজ্ঞা প্রকাশ করেন। তাতে স্পষ্ট করে বলা হয় একটি গ্রহের একটি সুস্পষ্ট কক্ষপথ থাকা জরুরি। এরপর নেপচুন প্লুটোর কক্ষপথের উপর প্রভাব বিস্তার করতে চাইলে গ্রহ তালিকা থেকে ছিটকে যায় প্লুটো। এখনই প্লুটোকে গ্রহ বলা নিয়ে নিশ্চিত হচ্ছেন না সকলে। বিজ্ঞানীরা ২০০ বছরের পুরোনো জার্নাল ঘেঁটে বের করার চেষ্টা করছেন একটি গ্রহ হওয়ার জন্য কি কি বিশিষ্টের প্রয়োজন। ১৮০২ সালের একটি জার্নাল থেকে তারা এই তথ্যের হদিশ পান। এদিকে গ্যালিলিওর সময় থেকেই স্যাটার্নের টাইটান ও জুপিটারের ইউরোপাকে উপগ্রহ হিসেবে পরিগণিত করা হয়।

এটি সৌর জগতের দ্বিতীয় সবচেয়ে জটিল এবং উল্লেখযোগ্য গ্রহতে পরিণত হবে প্লুটো প্রসঙ্গে একথা বলেন আমেরিকার সেন্ট্রাল ফ্লোরিডা ইউনিভার্সিটির অধ্যাপক ফিলিপ মারটজার। তিনি আরও বলেন,এই মুহূর্তে আমাদের হাতে ১০০ টিরও বেশী উদাহরণ আছে যেখানে বিজ্ঞানীরা এমন কয়েকটি ক্ষেত্রে প্লুটো কথাটি ব্যবহার করেছেন যার সাথে ইন্টারন্যাশানাল অ্যাস্ট্রোন্মিক্যাল ইউনিয়নের দেওয়া সংজ্ঞার কোনো মিল নেই। তবে তাঁরা এটা করছেন কারন কার্যক্ষেত্রে এর গুরুত্ব রয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন