News71.com
 International
 11 Sep 18, 04:58 AM
 230           
 0
 11 Sep 18, 04:58 AM

পুতিনের ‘দাওয়াত’ পেলেন উত্তর কোরিয়া প্রেসিডেন্ট কিম জং-উন ।।

পুতিনের ‘দাওয়াত’ পেলেন উত্তর কোরিয়া প্রেসিডেন্ট কিম জং-উন ।।

আন্তর্জাতিক ডেস্কঃ উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং-উনকে রাশিয়ায় আমন্ত্রণ জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সম্প্রতি আলোচিত হওয়া এ আমন্ত্রণ এবার আনুষ্ঠানিকভাবে ঘোষিত হলো। আজ সোমবার রুশ প্রেসিডেন্টের বাসভবন ক্রেমলিনের মুখপাত্র ইউরি উশাকভ জানান, চিঠির মাধ্যমে উত্তর কোরিয়া প্রেসিডেন্টকে আমন্ত্রণ জানিয়েছে পুতিন । তবে এ ব্যাপারে বিস্তারিত প্রকাশ করেনি ক্রেমলিন। উত্তর কোরিয়া প্রেসিডেন্ট রাশিয়া সফর করবেন কিনা তাও নিশ্চিত নয়। এর আগে কিম জং-উনের রাশিয়া সফর নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছিল। বলা হয় শীঘ্রই মস্কো যাচ্ছেন কিম ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন