News71.com
 International
 10 Sep 18, 02:59 PM
 248           
 0
 10 Sep 18, 02:59 PM

ভয়ঙ্কর হয়ে উঠছে ইরান, নিজস্ব প্রযুক্তিতে তৈরি হচ্ছে এস-৩০০ ।।

ভয়ঙ্কর হয়ে উঠছে ইরান, নিজস্ব প্রযুক্তিতে তৈরি হচ্ছে এস-৩০০ ।।

 

আন্তর্জাতিক ডেস্কঃ সামরিক শক্তিতে বিশ্বের ক্ষমতাধর দেশগুলোর মধ্যে অন্যতম ইরান। এরইমধ্যে দেশটি তাদের সক্ষমতা প্রমাণ করেছেন। আর তারই জের ধরে এবার নিজস্ব প্রযুক্তিতে এস-৩০০ তৈরি করছে ইরান। এমনকি, ইরানের এস-৩০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা রাশিয়ার একই ধরনের ব্যবস্থার চেয়ে বেশি নিখুঁত বলে জানিয়েছে তেহরান। ইরানের সুপ্রিম ন্যাশনাল ডিফেন্স ইউনিভার্সিটির চ্যান্সেলর ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আহমাদ ওয়াহিদি এ তথ্য জানিয়েছেন ।

এ ব্যাপারে গতকাল রবিবার তেহরানে প্রতিরক্ষা বিষয়ক এক সম্মেলনে তিনি বলেন, তার দেশের এস-৩০০ প্রতিরক্ষা ব্যবস্থার ক্ষেপণাস্ত্র, রাডার, লাঞ্চার ও এটি বহনকারী সামরিক যান সম্পূর্ণ ইরানের নিজস্ব প্রযুক্তিতে দেশের ভেতরেই তৈরি হয়। তুলনা করলে ইরানের এ ব্যবস্থা রাশিয়ার একই ব্যবস্থার চেয়ে বেশি নিখুঁত ও কার্যকর বলে তিনি উল্লেখ করেন। এ সময় জেনারেল আহমাদ ওয়াহিদি আরও বলেন, ইরানের প্রতিরক্ষা শিল্পের গবেষক ও কর্মীরা গত ৬ বছর ধরে অক্লান্ত পরিশ্রমের পর এস-৩০০ ব্যবস্থা তৈরি করতে সক্ষম হয়েছেন এবং এটি তেহরানের জন্য একটি বিশাল সাফল্য ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন