News71.com
 International
 10 Sep 18, 05:28 AM
 272           
 0
 10 Sep 18, 05:28 AM

পাকিস্তানে কট্টরপ্ন্থীদের দৌরাত্ম।।সমালোচনায় মুখর ইমরানপত্নী জেমিমা

পাকিস্তানে কট্টরপ্ন্থীদের দৌরাত্ম।।সমালোচনায় মুখর ইমরানপত্নী জেমিমা

আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তানে কট্টরপন্থীদের চাপের মুখে নবগঠিত অর্থনৈতিক উপদেষ্টা পরিষদ থেকে বিশ্বখ্যাত তরুণ অর্থনীতিবিদ আতিফ মিয়াকে অপসারণ করায় তীব্র সমালোচনা শুনতে হচ্ছে প্রধানমন্ত্রী ইমরান খানের নতুন সরকারকে। এবং এই সমালোচনায় যোগ দিলেন তাঁর সাবেক স্ত্রী জেমিমা গোল্ডস্মিথও। গত শুক্রবার এক টুইট বার্তায় তিনি পাকিস্তান সরকারের সিদ্ধান্তকে অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেন। যুক্তরাষ্ট্রের বিশ্বখ্যাত বিশ্ববিদ্যালয় ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি থেকে পড়াশোনা করা এবং বর্তমানে প্রিন্সটন ইউনিভার্সিটির অধ্যাপক। পাকিস্তানি বংশোদ্ভূত আতিফ মিয়াকে সম্প্রতি পাকিস্তানের নবগঠিত অর্থনৈতিক উপদেষ্টা পরিষদে নিয়োগ দেওয়া হয়। কিন্তু এরপর ইতেহরিক-ই লাব্বাইকসহ পাকিস্তানের বিভিন্ন ইসলামী দলগুলো তীব্র প্রতিবাদ শুরু করে । এ অবস্থায় পাকিস্তানের ঐক্য বজায় রাখতে নিয়োগ দেওয়ার এক সপ্তাহের মাথায় আতিফ মিয়াকে অর্থনৈতিক উপদেষ্টা পরিষদ থেকে অপসারণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ।

আতিফ মিয়াকে অপসারণের প্রতিবাদে ওই দিনই নতুন সরকারের থেকে অর্থনৈতিক উপদেষ্টা পরিষদ পদ ত্যাগ করেন পরিষদের সদস্য হার্ভার্ড কেনেডি স্কুলের অধ্যাপক ড. অসিম ইজাজ খাজা। এর পরের দিন গত শনিবার পরিষদের সদস্য লন্ডনভিত্তিক গবেষক ড. ইমরান রাসুল ও পদত্যাগ করেন । এ ছাড়া পাকিস্তানের গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমেও নতুন সরকারের এ সিদ্ধান্তের সমালোচনা হচ্ছে।পাকিস্তানে পরিবর্তনের বার্তা দিয়ে আসা নতুন প্রধানমন্ত্রী ইমরান খান ও তাঁর দুই সন্তানের মা জেমিমাও সরকারের এই সমালোচনায় যোগ দিলেন । যদিও নির্বাচনে জয়লাভ করার পর ইমরান খানের প্রশংসাই করেছিলেন তিনি। জেমিমা গোল্ডস্মিথ (৪৪) তাঁর টুইট বার্তায় বলেন, বিষয়টি খুবই অগ্রহণযোগ্য এবং হতাশাজনক। পাকিস্তানের নতুন সরকার বিখ্যাত ও সম্মানিত অর্থনীতির অধ্যাপককে পদত্যাগ করতে নির্দেশ দিয়েছে তাঁর আহমদিয়া বিশ্বাসের কারণেই। এরপর তিন বিশেষ দ্রষ্টব্য হিসেবে পাকিস্তানের প্রতিষ্ঠাতা কায়েদে আজম (মোহাম্মদ আলী জিন্নাহ) একজন আহমদিয়াকে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছিলেন বলে উল্লেখ করেন। পাকিস্তানে সুন্নি মুসলমানরা আহমদিয়া সম্প্রদায়কে মুসলমান হিসেবে মানতে নারাজ। দেশটিতে প্রায় পাঁচ লাখ আহমদিয়া মতে বিশ্বাসী বসবাস করে। পাকিস্তানি আইন অনুযায়ী তারা তাদেরকে মুসলিম হিসেবে পরিচয় দিতে পারে না বলে জানিয়েছেন ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন