
আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তানের সঙ্গে নতুন ধারার আন্তর্জাতিক সম্পর্ক গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং লি। যে সম্পর্কের উদ্দেশ্য হবে মানবকল্যাণ। গতকাল রবিবার পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মুহাম্মদ কুরেশির সঙ্গে বৈঠকের পর সংবাদ সম্মেলনে চীনা পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, সন্ত্রাসবিরোধী অভিযানে ইসলামাবাদকে সহযোগিতা অব্যাহত রাখবে বেইজিং। দ্বিপক্ষীয় বৈঠকে আন্তঃস্বার্থ এবং চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোরের বিষয়েও আলোচনা করেন তারা। আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠার পাশাপাশি দেশটির জনগণের জীবনমান ও রাজনৈতিক পরস্থিতির উন্নয়নে চীন-পাকিস্তান একসঙ্গে কাজ করবে বলেও জানান তিনি।
এছাড়া, পাকিস্তানের অর্থনীতিকে শক্তিশালী ও স্থিতিশীল করতে কৌশলগত সম্পর্ক উন্নয়নের কথা বলেন দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীরা। এর আগে, গত শুক্রবার রাতে চারদিনর সফরে পাকিস্তানে আসেন চীনা পররাষ্ট্রমন্ত্রী। পাকিস্তানের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি ও দেশটির সেনা প্রধানের সঙ্গে সাক্ষাতের কথা রয়েছে তার।