News71.com
 International
 09 Sep 18, 01:23 PM
 255           
 0
 09 Sep 18, 01:23 PM

বনধ-এ গাড়ি ভাঙচুর হলে ক্ষতিপূরণ দেবে পশ্চিমবঙ্গ সরকার।

বনধ-এ গাড়ি ভাঙচুর হলে ক্ষতিপূরণ দেবে পশ্চিমবঙ্গ সরকার।

আন্তর্জাতিক ডেস্কঃ বনধ-এর দিন ভারতের পশ্চিমবঙ্গে গাড়ি ভাঙচুর হলে ক্ষতিপূরণ দেবে রাজ্য সরকার। শুধু থানায় গিয়ে একটি জেনারেল ডায়েরি বা এফআইআর করতে হবে। পরে সেই নথি নিয়ে পরিবহন দপ্তরে জমা দিলেই ক্ষতিপূরণ মিলবে। তা-ও আবার ৭২ ঘণ্টার মধ্যে। আগামী ১০ সেপ্টেম্বর পেট্রল, ডিজেল ও রান্নার গ্যাসের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে বনধ ডেকেছে কংগ্রেস। একই ইস্যুতে ওই দিনই হরতালের ডাক দিয়েছে বামেরাও। ওই দিন পূর্ণ শক্তি নিয়েই পথে নামছে বামেরা। কেন্দ্রের বিরুদ্ধে সোচ্চার হতে কংগ্রেসেও তৈরি। ওই দিনই পথে নেমে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানাবে তৃণমূলও। কিন্তু বনধ-এর পক্ষে নয় তারা। তাই রাজ্যবাসীকে বনধ-এর বিরোধিতা করে পথে নামার অনুরোধও করা হয়েছে। এমন পরিস্থিতিতে ঝামেলার আশঙ্কাও রয়েছে বলে পুলিশ চানাচ্ছে। পরিবহন দপ্তর জানিয়েছে, বনধ এর দিন কারো গাড়ি ভাঙচুর হলে, ঘটনার ১২ ঘণ্টার মধ্যে থানায় অভিযোগ জানাতে হবে। পরে দক্ষিণ কলকাতার কসবায় পরিবহন ভবনে গিয়ে সেই নথি দেখাতে হবে। সর্বোচ্চ ৭৫ হাজার টাকা ক্ষতিপূরণ পাওয়া যাবে। ক্ষতিপূরণের টাকা বীমা কম্পানির মাধ্যমে দেওয়া হবে ক্ষতিগ্রস্ত গাড়ির মালিকদের। ইতিমধ্যেই সরকারি কর্মচারীদের উপস্থিতি নিশ্চিত করতে নির্দেশিকা জারি করেছে অর্থ দপ্তর। জানিয়ে দেওয়া হয়েছে, ১০ তারিখ অর্ধদিবস বা পূর্ণদিবস- কোনো ক্যাজুয়াল লিভই মঞ্জুর হবে না। নির্দিষ্ট কিছু কারণে যাঁরা আগে থেকে ছুটিতে আছেন বা নির্দেশিকায় বলে দেওয়া কয়েকটি কারণে যাঁরা অনুপস্থিত থাকবেন। যানবাহনের সমস্যা গরহাজিরার বৈধ কারণ বলে গ্রাহ্য হবে না।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন