News71.com
 International
 09 Sep 18, 01:22 PM
 232           
 0
 09 Sep 18, 01:22 PM

ভীতির রাজনীতির বিরুদ্ধে মার্কিনিদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানালেন সাবেক প্রেসিডেন্ট ওবামা।

ভীতির রাজনীতির বিরুদ্ধে মার্কিনিদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানালেন সাবেক প্রেসিডেন্ট ওবামা।

 আন্তর্জাতিক ডেস্কঃ ভোটারদের প্রতি ঐক্যবদ্ধ হয়ে কংগ্রেসে ডেমোক্র্যাটদের নিয়ন্ত্রণ ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। গতকাল শনিবার ট্রাম্প প্রশাসনের নিন্দা করে এ আহ্বান জানান বারাক ওবামা বলেন,তাদের এই ভীতির রাজনীতি দেশকে বিভক্ত করে ফেলেছে। জাতি আজ বিপজ্জনক সময় পার করছে।ওবামা ক্যালিফোর্নিয়ার আনাহেইমে একটি জনাকীর্ণ ও উৎফুল্ল সমর্থকদের উদ্দেশ্যে ভাষণে এসব কথা বলেন। আসন্ন মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের পক্ষে ওবামা গত শুক্রবার ইলিনয়ে তার প্রচারণা শুরু করেন। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ওবামা আরও বলেন, আগামী নভেম্বর মাসের নির্বাচনে ভোটারদের ক্ষমতাসীনদের প্রতি একটি পরিষ্কার বার্তা দেয়া উচিত যে তাদেরকে বর্তমানের চলমান ক্ষোভ, ঘৃণা ও বিভেদ থেকে বেরিয়ে এসে রাজনীতিতে পরিচ্ছন্ন ও সুস্থ ধারা ফিরিয়ে আনতে হবে। বারাক ওবামা ট্রাম্পের নাম উচ্চারণ না করলেও তাকে লক্ষ্য করেই যে কথাগুলো বলেছেন তা স্পষ্ট। ওবামা বলেন, একটি ত্রুটিপূর্ণ স্বাস্থ্যনীতি, শিক্ষার উচ্চ ব্যয়, জলবায়ু উষ্ণায়নসহ বহু ইস্যু আছে যেগুলো সম্পর্কে এই সরকারের নীতিতে জনগণ ভীত।আরও বলেন, আমরা যদি এখনই যথাযথ পদক্ষেপ না নেই, তবে পরিস্থিতি আরও খারাপ হতে পারে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন