News71.com
 International
 09 Sep 18, 07:23 AM
 229           
 0
 09 Sep 18, 07:23 AM

কুর্দিস্তানে ইরানের রকেট ও ড্রোন হামলায় নিহত ১২ ও আহত ৩০ ।।

কুর্দিস্তানে ইরানের রকেট ও ড্রোন হামলায় নিহত ১২ ও আহত ৩০ ।।

আন্তর্জাতিক ডেস্কঃ ইরাকের কুর্দিস্তানের বসরায় ইরানের রকেট ও ড্রোন হামলায় ১২ জন নিহত ও ৩০ জন আহত হয়েছেন। গতকাল শনিবার বিদ্রোহীদের ওপর চালানো হামলায় এ হতাহতের ঘটনাটি ঘটে। এর আগে শুক্রবার কারফিউ ভঙ্গ করে বসরায় ইরানি দূতাবাস জ্বালিয়ে দেয় বিক্ষোভকারীরা। তারপর এ পদক্ষেপ নেয় দেশটির সরকার। আহতদের ইরবিলের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। আহত ৩০ জনের মধ্যে কুর্দি সংগঠনের মহাসচিব মুস্তাফা মাওলুদি রয়েছেন । সূত্রে জানা গেছে, ডেমোক্রেটিক পার্টি অব ইরানিয়ান কুর্দিস্তানের দলীয় ভবনে হামলা চালিয়েছে। এ সংক্রান্ত ফুটেজও প্রচার করেছে তারা। ইরাকের রাজনীতিতে নাক গলানোর অভিযোগে শুক্রবার সকালে কয়েকশ বিক্ষোভকারী ইরানি দূতাবাসটি ঘেরাও করে। পরে তারা দূতাবাসে প্রবেশ করে ব্যাপক ভাঙচুর করে এবং আগুন ধরিয়ে দেয় ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন