News71.com
 International
 09 Sep 18, 05:33 AM
 213           
 0
 09 Sep 18, 05:33 AM

সামরিক স্যাটেলাইট থেকে তথ্য চুরির চেষ্টা করেছে রাশিয়া।।ফ্রান্স  

সামরিক স্যাটেলাইট থেকে তথ্য চুরির চেষ্টা করেছে রাশিয়া।।ফ্রান্স   

আন্তর্জাতিক ডেস্কঃ ফ্রান্স অভিযোগ করেছে, ইতালি ও তাদের সেনাবাহিনীর যৌথভাবে ব্যবহৃত একটি স্যাটেলাইট থেকে তথ্য চুরির চেষ্টা করেছে রাশিয়া। থ্যালেস অ্যালানিয়া স্পেসের তৈরি ওই স্যাটেলাইটটি দেশ দুইটির সেনা কর্তৃপক্ষ গোপন যোগাযোগের কাজে ব্যবহার করে। গত শুক্রবার ফ্রান্সের প্রতিরক্ষামন্ত্রী ফ্লোরেন্স পার্লে রাশিয়ার পদক্ষেপকে গোয়েন্দাগিরি আখ্যা দিয়ে এমন আচরণের নিন্দা জানিয়েছেন। সংশ্লিষ্ট স্যাটেলাইটটি থেকে তথ্য চুরি করতে না পেরে রাশিয়া পরে অন্য স্যাটেলাইট থেকে তথ্য চুরির চেষ্টা চালিয়েছে উল্লেখ করে পার্লে আরও বলেছেন, মহাকাশ বাহিনী গঠনের পরিকল্পনাকে হাসি-তামাশার বিষয় হিসেবে দেখেন না তিনি। রাশিয়ার বিরুদ্ধে প্রতিরক্ষামন্ত্রীর এমন অভিযোগের কিছুদিন আগেই ফরাসি প্রেসিডেন্ট রাশিয়ার সঙ্গে নতুন সম্পর্কের সূচনা করার আহ্বান জানিয়েছিলেন ইউভুক্ত দেশগুলোর প্রতি। ফ্রান্সের মহাকাশ নীতির বিষয়ে জানাতে দেওয়া ভাষণে ফরাসি প্রতিরক্ষামন্ত্রী গতকাল শনিবার বলেছেন, ২০১৭ সালে রাশিয়ার লৌচ অলিম্প নামের স্যাটেলাইটটি ফ্রান্স ও ইতালির সেনাবাহিনীর ব্যবহৃত এথেনা-ফিডাস স্যাটেলাইটটির খুব কাছে চলে এসেছিল। তার ভাষ্য, এটা এতটাই কাছে চলে এসেছিল যে সবাই নিতে বাধ্য হবে যে রুশ স্যাটেলাইটটি আমাদের স্যাটেলাইট থেকে তথ্য চুরির চেষ্টা করছিল। প্রতিবেশীর গোপন যোগাযোগের তথ্য চুরির চেষ্টা করাটা শুধু যে বন্ধুত্বসুলভ আচরণের বিপরীত তা-ই নয়, এটা রীতিমত গোয়েন্দাগিরির মধ্যে পড়ে।

পার্লে ওই ঘটনাটিকে ব্যাখ্যা করতে গিয়ে তাকে লিটল স্টার ওয়ার্স আখ্যা দিয়েছেন। রুশ প্রচেষ্টা নস্যাৎ করে দিতে স্পর্শকাতর তথ্যের গোপনীয়তা নিশ্চিতে পদক্ষেপ নেওয়ার কথাও জানিয়ে তিনি বলেছেন, এরপর লৌচ অলিম্প অন্যান্য স্যাটেলাইটকে টার্গেট করেছে। পার্লের ভাষ্য, আমরা বিপদের মধ্যে রয়েছি। আমাদের যোগাযোগ ব্যবস্থা, সামরিক মহড়া, নিত্যদিনকার জীবনযাপন হুমকির মুখে পড়বে যদি আমরা পাল্টা ব্যবস্থা না নেই।এর মাধ্যমে প্রতিরক্ষামন্ত্রী এ বছরের মধ্যে একটি মহাকাশ প্রতিরক্ষা নীতি চূড়ান্ত করার ইঙ্গিত দিয়েছেন। যুক্তরাষ্ট্র গত আগস্ট মাসে নতুন মহাকাশ বাহিনী গঠনের ঘোষণা দিয়েছে। ২০২০ সালের মধ্যে বাহিনীটি দেশটির সশস্ত্র বাহিনীর ষষ্ঠ শাখা হিসেবে প্রতিষ্ঠিত হবে এবং মহাকাশভিত্তিক সামরিক বিষয়গুলোর দেখভাল করার দায়িত্ব নেবে। যুক্তরাষ্ট্রের এই মহাকাশ বাহিনী গঠনের পরিকল্পনার বিষয়ে ফরাসি প্রতিরক্ষামন্ত্রী মন্তব্য করেছেন, আমি শুনেছি অনেক মানুষ মার্কিন মহাকাশ বাহিনী গঠনের পরিকল্পনা নিয়ে হাসি-তামাশা করেছেন। আমি তাদের দলে নই। আমি বরং (মহাকাশকে নিয়ে) ভবিষ্যতে বিশাল সংঘর্ষের লক্ষণ দেখতে পারছি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন