
আন্তর্জাতিক ডেস্কঃ ফের ভূমিকম্পে কেঁপে উঠল দক্ষিণ ফিলিপাইন৷ আজ রবিবার ভোর রাতে ৬.৪ মাত্রায় শক্তিশালী এই ভূমিকম্পে কেঁপে ওঠে দেশ। মিন্ডানাওয়ের উপকূলীয় এলাকায় এই ভূমিকম্প সবথেকে বেশি টের পাওয়া গেলেও কোনও ক্ষয়ক্ষতি হয়নি বলে জানা গেছে। এর আগে গত ৫ এপ্রিলও তীব্র কম্পনে কেঁপে উঠেছিল প্রশান্ত মহাসাগরের উপকূলীয় দেশ ফিলিপাইন৷ রিখটার স্কেলে কম্পনের মাত্রা ধরা পড়ে ৬.২৷ মূলত দক্ষিণ ফিলিপাইন দ্বীপপুঞ্জের মিনডানাও এলাকায় কম্পন অনুভূত হয়৷ দ্বীপটির ৩৮ কিলোমিটার গভীরে ও ৮০ কিলোমিটার পূর্বে দাভাও শহরের কাছে এই ভূমিকম্পনের উৎসস্থল।
ফিলিপাইনে প্রায়ই ভূমিকম্প হয়৷ ২০১৭ সালেও তীব্র কম্পনে কেঁপে ওঠে দক্ষিণ ফিলিপাইন৷ ঘটনায় ৬ জন মারা যান ৷ গুরুতর জখম প্রায় ১২০ জন। ভূমিকম্পের তীব্রতায় বহু বাড়ি ভেঙে পড়ে। ক্ষতি হয় রাস্তাঘাটেরও৷ জানা যায় সেই ভূমিকম্পের উৎসস্থল ছিল মিনডানো আইল্যান্ডের কাছে ও সুরিগাওয়ের মধ্যবর্তী স্থানে।