
আন্তর্জাতিক ডেস্কঃ ইন্দোনেশিয়ার জাভা দ্বীপে একটি পর্যটকবাহী বাস গিরিখাতে পড়ে যাবার ঘটনা ঘটেছে। গতকাল শনিবার দুপুরে এই ঘটনায় নিহত হয়েছেন অন্তত ২১ জন। এছাড়া আহত হয়েছেন আরও নয়জন। স্থানীয় পুলিশের মুখপাত্র তানউউদো উইসনু আন্দিকো বলেন, চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি ৩০ মিটার (৯৮ ফুট) গভীর খাদে পড়ে যায়। ইন্দোনেশিয়ায় দুর্বল নিরাপত্তা মান ও অবকাঠামোর কারণে প্রায়ই সড়ক দুর্ঘটনা ঘটে।
উল্লেখ্য, এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে ইন্দোনেশিয়ার জাভা দ্বীপে স্থানীয় পর্যটকদের বহনকারী একটি বাস রাস্তা থেকে ছিটকে গিয়ে উল্টে পড়ে অন্তত ২৫ জন নিহত হয়েছিলেন। এছাড়া বাসটির চালকসহ অন্তত ১৬ জন আহত হয়েছিলেন।