
আন্তর্জাতিক ডেস্কঃ সীমান্তে কোন ধরনের রক্ত ঝরলে বদলা নেবে পাকিস্তান সেনা। ভারতকে এমন হুঁশিয়ারি দিলেন পাকিস্তানের সেনাপ্রধান জাভেদ বাজওয়া। রাওয়ালপিন্ডিতে সেনার সদরদপ্তরে তিনি বলেন, একজন সচেতন দেশ কখনও শহীদের আত্মত্যাগ ভুলে না। প্রয়োজনে বদলা নেয়। এখনও রক্ত ঝরছে সীমান্তে। দু’বছর ধরে সীমান্ত পরিস্থিতির জেরে কঠিন সময়ের মধ্যে রয়েছি আমরা। এটা চলতে পারে না। ১৯৬৫-র ভারত-পাক যুদ্ধের কথা উল্লেখ করে তিনি জানান, পাক সেনার সেই লড়াই আজও আমাদের অনুপ্রেরণা দেয়। এদিকে ভারতের একাংশ পাকিস্তানের এমন মন্তব্যকে উস্কানিমূলক মনে করছে। তবে এনিয়ে এখন পর্যন্ত মুখ খুলেনি ভারত। উল্লেখ্য, সম্প্রীতির বার্তা দিয়ে ইনিংস শুরু করেছিলেন পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী ইমরান খান। কাশ্মীর সমস্যার সমাধান প্রসঙ্গে বলেছিলেন, ‘ভারত এক পা এগোলে, আমরা এগোব দু'পা ।’