News71.com
 International
 08 Sep 18, 04:11 PM
 212           
 0
 08 Sep 18, 04:11 PM

নেপালে হেলিকপ্টার বিধ্বস্ত।।নিহত ৬  

নেপালে হেলিকপ্টার বিধ্বস্ত।।নিহত ৬   

আন্তর্জাতিক ডেস্কঃ নেপালের ত্রিভূবন বিমানবন্দরের উদ্দেশ্যে যাওয়া একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এতে নিহত হয়েছে ৬ জন। জানা গেছে, হেলিকপ্টারটি আজ শনিবার সকাল ৮টা ৫মিনিটে ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোল রুমের সঙ্গে যোগাযোগ হারিয়ে ফেলে। ৮ টা ১৮ মিনিটে সেখানে এটির অবতরণের কথা ছিল।


হেলিকপ্টারে মোট যাত্রী ছিল ৭ জন। একজন পাইলট ছাড়া বাকি ৬ জন যাত্রীর মধ্যে ৫ জন ছিলেন নেপালি অপরজন জাপানি পর্বতারোহী। দুর্ঘটনায় ৬ জনই নিহত হন। ভাগ্যক্রমে বেঁচে যান এক নারী যাত্রী। কাঠমান্ডু বিমানবন্দরের জেনারেল ম্যানেজার রাজকুমার ছেত্রি বলেন, ধাড়িং জেলার পাহাড়ী জঙ্গলে হেলিকপ্টারটির ধ্বংসাবশেষ পাওয়া গেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন