News71.com
 International
 08 Sep 18, 12:44 PM
 181           
 0
 08 Sep 18, 12:44 PM

লাতিন আমেরিকার তিন দেশ থেকে রাষ্ট্রদূতদের ডেকে পাঠাল যুক্তরাষ্ট্র।  

লাতিন আমেরিকার তিন দেশ থেকে রাষ্ট্রদূতদের ডেকে পাঠাল যুক্তরাষ্ট্র।   

আন্তর্জাতিক ডেস্কঃ লাতিন আমেরিকার তিনটি দেশ থেকে গতকাল শুক্রবার রাষ্ট্রদূতদের ডেকে পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। তাইওয়ানকে বাদ দিয়ে চীনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করায় এ পদক্ষেপ নিয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র জানিয়েছে, দেশটির নেতারা ওই তিন রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে বসবেন। ওয়াশিংটন গত মাসে চীনের বিরুদ্ধে তাইওয়ানের পশ্চিমা মিত্র দেশগুলোর রাজনীতিতে হস্তক্ষেপ’ ও তাইওয়ানের সঙ্গে ওই দেশগুলোর সম্পর্ক অস্থিতিশীল করার অভিযোগ আনে। আজ শনিবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে বলা হয়েছে, পররাষ্ট্র দপ্তর ডোমিনিকান রিপাবলিকের মার্কিন রাষ্ট্রদূত রবিন বার্নস্টেইন, এল সালভাদরের মার্কিন রাষ্ট্রদূত জেন ম্যানেস ও পানামা’র ইউএস চার্জ ডি’অ্যাফেয়ার্স রোক্সানে ক্যাবরেলকে ডেকে পাঠিয়েছে।

এই বিবৃতিতে আরো বলা হয়েছে, মার্কিন সরকারের নেতারা আমাদের তিন দেশের মিশন প্রধানগণের সঙ্গে বৈঠকে বসবেন। বৈঠকে যুক্তরাষ্ট্র মধ্য আমেরিকা ও ক্যারিবিয়ান দেশগুলোতে কূটনৈতিক প্রতিষ্ঠানগুলোকে কিভাবে স্বাধীন ও শক্তিশালী করা যায় এবং দেশগুলোর অর্থনীতিকে কিভাবে সহায়তা করতে পারে সে ব্যাপারে আলোচনা করা হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন