News71.com
 International
 08 Sep 18, 05:11 AM
 190           
 0
 08 Sep 18, 05:11 AM

কাশ্মীরে ভ্রমনপিপাসু দুই অভিযাত্রীর মৃত্যু।।

কাশ্মীরে ভ্রমনপিপাসু দুই অভিযাত্রীর মৃত্যু।।

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের কাশ্মীরের কোলাহাই এলাকায় বরফের গভীর ফাটলের ভেতর পড়ে দুই অভিযাত্রীর মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরো একজন। নিহতরা হলেন-জাম্মু ও কাশ্মীরের ট্যাক্স অফিসার নাভিদ জিলানী এবং জাম্মু ও কাশ্মীর কেন্দ্রিক একটি ট্যুর এজেন্সির কর্মকর্তা আদিল শাহ। আহত ব্যক্তির নাম জানা যায়নি। কাশ্মীরের কোলাহাই থেকে আরো সাত অভিযাত্রীর সঙ্গে ফেরার পথে তারা এ দুর্ঘটনার শিকার হন। খবর পেয়ে ঘটনাস্থলে উদ্ধারকারী দল পাঠানো হয়েছে। এছাড়া উদ্ধার কাজে সেনা ও বিমান বাহিনীর সহায়তা চেয়েছে রাজ্য সরকার।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন