News71.com
 International
 07 Sep 18, 01:22 PM
 222           
 0
 07 Sep 18, 01:22 PM

কাশ্মীরিদের ভীত না হবার আহবান জানালেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ।।  

কাশ্মীরিদের ভীত না হবার আহবান জানালেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ।।   

আন্তর্জাতিক ডেস্কঃ ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের জনগণের প্রতি রাজনৈতিক, কূটনৈতিক ও নৈতিক সমর্থন অব্যাহত রাখবে বলে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন। এই ইস্যুতে কারো সাথে আপস করা হবে না। এমনকি কাশ্মির ইস্যুতে যত হুমকি বা আন্তর্জাতিক চাপ-ই আসুক না কেন তাতে ভীত হয়ে নিজ অবস্থান থেকে সরে দাঁড়াবেন না বলেও জানান তিনি। আজাদ কাশ্মিরের প্রধান মাসুদ খানের সাথে এক বৈঠকে গত বুধবার তিনি এসব কথা বলেন ।

ইমরান খান কাশ্মিরী জনগণের অধিকার বাস্তবায়নের আহ্বান জানিয়ে বলেন, পাকিস্তান জাতিসংঘের সহযোগিতায় ভারতকে কাশ্মিরীদের ভবিষ্যৎ নির্ধারণের অধিকার দেওয়ার বিষয়ে রাজি করানোর চেষ্টা করছে। কাশ্মির ভারতের সাথে থাকবে কি থাকবে না সে বিষয়টি কাশ্মিরীদের গণভোটের মাধ্যমে নির্ধারণ করা উচিৎ। এ সময় তিনি ভারতীয় সেনাবাহিনীর তীব্র সমালোচনা করেন। এছাড়া কাশ্মিরীদের ওপর ভারতীয় সেনাবাহিনী হামলার নিন্দা জানান তিনি ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন