News71.com
 International
 07 Sep 18, 06:10 AM
 210           
 0
 07 Sep 18, 06:10 AM

জাপানের হোক্কাইডোতে ভূমিকম্প।। নিহত ৯ ও আহত ১২০

জাপানের হোক্কাইডোতে ভূমিকম্প।। নিহত ৯ ও আহত ১২০

আন্তর্জাতিক ডেস্কঃ জাপানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ হোক্কাইডোতে ৬.৭ মাত্রার ভূমিকম্পের খবর পাওয়া গেছে। এতে অন্তত ৯ জন নিহত হয়েছেন এবং এখন পর্যন্ত ৪০ জন নিখোঁজ রয়েছেন। গতকাল বৃহস্পতিবার ভোররাত ৩টা ৮ মিনিটে হোক্কাইডোতে এ ভূমিকম্প হয় বলে জাপানের আবহাওয়া অধিদফতর জানিয়েছে । সূত্রে জানা গেছে, ভূমিকম্পের পর ১২০ জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। ভূমিকম্পের পর থেকে হোক্কাইডোর প্রায় ৩০ লাখ বাড়িতে বিদ্যুৎ ও গ্যাস সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। বিমানবন্দর বন্ধ থাকায় সব ধরনের ফ্লাইট বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন