
আন্তর্জাতিক ডেস্কঃ জাপানের উত্তরাঞ্চলীয় হোক্কাইডো দ্বীপে আজ বৃহস্পতিবার একটি শক্তিশালী ভূমিকম্পের পর সৃষ্ট ভূমিধসে অন্তত ৮ জন নিহত হয়েছেন। রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৬.৬। নিখোঁজ রয়েছেন আরো ৩২ জন। আহত হয়েছেন প্রায় ১২০ জন ।আঞ্চলিক রাজধানী সুপ্পোরো থেকে ৬২ কিলোমিটার দক্ষিণপূর্বে ভূমিকম্পটি আঘাত হানে। এতে বেশ কয়েকটি ভবন ধসে পড়ে।তবে কোন সুনামি সতর্কতা জারি করা হয়নি। রাতভর কিছুক্ষণ পরপরই ভূমিকম্প পরবর্তী কম্পন হতে থাকে। এর মধ্যে একটির মাত্রা ছিল ৫.৩। সূত্রে জানা গেছে, ভূমিকম্পের পর অন্তত ৪টি ভূমিধসের খবর পাওয়া গেছে। এতে ৬টি বাড়ি ধসে পড়েছে। জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে বলেন, উদ্ধার তৎপরতায় সহায়তার জন্য ৪ হাজার ‘সেল্ফ ডিফেন্স ফোর্স’ সদস্য মোতায়েন করা হয়েছে। আরো ২৫ হাজার উদ্ধারকাজে যোগ দেবে ।