News71.com
 International
 05 Sep 18, 06:22 AM
 201           
 0
 05 Sep 18, 06:22 AM

জাপানে ৫.৬ মাত্রার ভূমিকম্প।।

জাপানে ৫.৬ মাত্রার ভূমিকম্প।।

আন্তর্জাতিক ডেস্কঃ জাপানের রাজধানী টোকিও’র উত্তরে উপকূলীয় ইবারকি অঞ্চলে আজ বুধবার সকালে একটি ভূমিকম্প আঘাত হেনেছে।রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৬। আবহাওয়া সংস্থা একথা জানিয়েছে।জাপানের আবহাওয়া সংস্থা (জেএমএ) জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ৩৬.৫ ডিগ্রী উত্তর অক্ষাংশ এবং ১৪১ ডিগ্রী পূর্ব দ্রাঘিমাংশে ভূ-পৃষ্ঠের ৬০ কিলোমিটার গভীরে।সংস্থাটি আরো জানায়, এতে সুনামির কোন সতর্কতা জারি করা হয়নি।স্থানীয় কর্তৃপক্ষ জানায়, ভূমিকম্পের ফলে তাৎক্ষনিকভাবে ক্ষয়ক্ষতির কোন খবর পাওয়া যায়নি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন