News71.com
 International
 05 Sep 18, 05:37 AM
 191           
 0
 05 Sep 18, 05:37 AM

লিবিয়ায় যুদ্ধপরিস্থিতি।।বাংলাদেশিদের জন্য সতর্কবার্তা  

লিবিয়ায় যুদ্ধপরিস্থিতি।।বাংলাদেশিদের জন্য সতর্কবার্তা   

আন্তর্জাতিক ডেস্ক: লিবিয়ার ত্রিপলির সাম্প্রতিক যুদ্ধ পরিস্থিতির কারণে দেশটির সরকার জরুরি বার্তা ঘোষণা করেছে। এ প্রেক্ষাপটে স্ব নিরাপত্তা নিশ্চিতকরণে এবং যেকোন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে প্রবাসী বাংলাদেশিদের রাস্তাঘাটে চলাফেরা সীমিত করে যথাসম্ভব সাবধানতা অবলম্বন করার জন্য ত্রিপলির বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে পরামর্শ দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার ত্রিপলির বাংলাদেশ দূতাবাস থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


ত্রিপলির গাছর-বেন-গাসির, ওয়াদি রাবিয়া, সালাহউদ্দিন, আইনজারা, হাদবা মাসরুউয়া, এয়ারপোর্ট রোড, ক্রিমিয়া এবং আবুসেলিমসহ অন্য যুদ্ধকবলিত এলাকাগুলো পরিহার করার জন্য আহ্বান জানানো হয়েছে। এছাড়া লিবিয়ার প্রবাসীদের যেকোন জরুরি প্রয়োজনে দূতাবাসের হটলাইন নাম্বার +২১৮৯১৬৯৯৪২০৭ এ যোগাযোগ করতে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন