News71.com
 International
 04 Sep 18, 06:30 AM
 215           
 0
 04 Sep 18, 06:30 AM

যুক্তরাষ্ট্রের চাপে ইরানি তেল আমদানি বন্ধ করছে জাপান।  

যুক্তরাষ্ট্রের চাপে ইরানি তেল আমদানি বন্ধ করছে জাপান।   

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বজুড়ে আতঙ্ক ছড়িয়ে মুখোমুখি অবস্থানে দাঁড়িয়ে আছে ইরান-যুক্তরাষ্ট্র। চলছে পাল্টাপাল্টি হুমকি আর বাকযুদ্ধ।এরই মধ্যে ইরানি অপরিশোধিত তেল আমদানি বন্ধের সিদ্ধান্ত নিয়েছেন জাপানের প্রধান ব্যবসায়ীরা। বিশ্লেষকরা বলছেন, ইরানি অপরিশোধিত তেল আমদানিকারক দেশগুলোর ওপর ওয়াশিংটনের নিষেধাজ্ঞা ঘোষণার কারণে এ সিদ্ধান্ত নিচ্ছেন দেশটির ব্যবসায়ীরা।জাপান বলছে, জাপানের তেল কোম্পানিগুলো ইরানি অপরিশোধিত তেল আমদানি বন্ধের প্রস্তুতি নিচ্ছে। এছাড়া ঘাটতি পূরণে তারা অন্য কোথাও থেকে আমদানি বাড়ানোর ওপর গুরুত্ব দিচ্ছে।জানা যায়, চলতি বছরের অক্টোবর থেকে ইরানি তেল আমদানি করবে না জাপান। দেশটির বাণিজ্য মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ইরানের অপরিশোধিত তেল আমদানি না করার বিষয়টি উত্থাপন করা হয়।

 

জাপানের তেল কোম্পানি মালিকদের সংগঠনের এক মুখপাত্র বলেন, আমরা আগে থেকেই বলে আসছি, সরকারের সিদ্ধান্তের ওপর আমরা পর্যবেক্ষণ করবো। এর বেশি কোনো মন্তব্য করতে পারবো না। কোনো নির্দিষ্ট দেশের সঙ্গে বাণিজ্য বিষয়ে কোনো তথ্যও উন্মোচন করবো না। উল্লেখ্য, চলতি বছরের মে মাসে ২০১৫ সালে করা ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তিটি থেকে সরে দাঁড়ান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপর গত মাসে ইরানের সঙ্গে বাণিজ্যে যুক্ত থাকা দেশগুলোর ওপর পুনরায় নিষেধাজ্ঞা আরোপ শুরু করেন তিনি।নভেম্বরের পাঁচ তারিখ থেকে ইরানের অপরিশোধিত তেল ও ব্যাংকিং খাতের ওপর দ্বিতীয় ধাপের নিষেধাজ্ঞা পুনরায় বহাল রাখা হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন