News71.com
 International
 03 Sep 18, 12:45 PM
 228           
 0
 03 Sep 18, 12:45 PM

কলেরা ঝুঁকিতে ইরাক থেকে খাদ্যদ্রব্য আমদানি বন্ধ করেছে কুয়েত।  

কলেরা ঝুঁকিতে ইরাক থেকে খাদ্যদ্রব্য আমদানি বন্ধ করেছে কুয়েত।   

আন্তর্জাতিক ডেস্ক: ইরাকে কলেরার মহামারির পর দেশটি থেকে খাদ্যদ্রব্য আমদানি নিষিদ্ধ করেছে কুয়েত। জানা যায়, দুই দেশের স্বাস্থ্য ও বাণিজ্য মন্ত্রণালয়, শুল্ক প্রশাসন এবং খাদ্য ও পুষ্টি কর্তৃপক্ষের সমন্বয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।ইরাকে কলেরা ছড়িয়ে পড়াতেই ঝুঁকি এড়াতে এই সিদ্ধান্ত দিয়েছে। কুয়েতি পর্যটকরাও ইরাক থেকে কোনও খাবার আনতে পারবেন না। বিশেষ করে সবজি, ফল, খেজুর ও খাবার পানি।

গত সপ্তাহে ইরাকের বাসরা অঞ্চলের জনস্বাস্থ্য বিভাগের মহাপরিচালক রিয়াদ আব্দুল আমির বলেন, গত দুই সপ্তাহে দূষিত পানির কারণে ১৭ হাজার ডায়রিয়া আক্রান্ত রোগীর খবর পেয়েছেন তারা। আর এর মধ্যে ২০ শতাংশের মধ্যে কলেরার লক্ষ্মণ রয়েছে। এর আগে ২০০৮ সালেও একবার কলেরার কারণে ইরাক থেকে খাদ্য আমাদানি বন্ধ করেছিল কুয়েত।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন