
আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের উত্তর প্রদেশে বন্যায় ১৬ জনের মৃত্যু হয়েছে। গত ৪৮ ঘণ্টায় ভারি বৃষ্টিপাত ও বন্যায় ১৬ জেলা প্লাবিত হয়েছে। তবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শাহজাহানপুর জেলা। ওই জেলাতেই ছয়জনের মৃত্যু হয়েছে।গোয়ালিওর বিমান ঘাঁটি থেকে বিমান বাহিনী উত্তর প্রদেশে উদ্ধার কাজে অংশ নিয়েছে।এখন পর্যন্ত ললিতপুর এবং ঝানসি জেলা থেকে ১৪ জনকে উদ্ধার করা হয়েছে।সরকারি তথ্য অনুযায়ী, সিতাপুর জেলায় তিনজন এবং আমেথি এবং অরাইয়া জেলায় চারজন করে মারা গেছে।প্রায় ৪৬১টি বাড়ি-ঘর বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে।উত্তর প্রদেশের পশ্চিমাঞ্চলে ভারি থেকে ভারি বৃষ্টিপাত হতে পারে বলে আবহাওয়া দফতর আশঙ্কা প্রকাশ করেছে।রাজ্যের ত্রাণ কমিশনার সঞ্জয় কুমার বলেন,ললিতপুর থেকে ছয়জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে।আইএএফ টিম দারুণ কাজ করেছে।সম্প্রতি ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে কেরালার কয়েক লাখ মানুষ। কেরালার ক্ষতি কাটিয়ে উঠতে না উঠতেই উত্তর প্রদেশও বন্যা কবলিত হলো।