
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের দক্ষিণ কলকাতায় একটি খোলা জমি পরিষ্কার করতে গিয়ে প্লাস্টিকের ব্যাগের ভেতরে ১৪টি নবজাতকের মরদেহ পাওয়া গেছে বলে সংবাদমাধ্যমকে জানিয়েছে দেশটির কলকাতা পুলিশ। আজ রবিবার কলকাতার হরিদেবপুর থানা এলাকার রাজা রামমোহন রায় স্মরণীর ঘাসমান জমিতে মরদেহগুলো পাওয়া যায়।
কলকাতা পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, আশপাশের কোথাও গর্ভপাত করে মরদেহগুলো এখানে ফেলে রাখা হয়েছে, এমনটি হতে পারে। এছাড়া কয়েকটি মরদেহ পুরোপুরিভাবে পচে গেছে আবার কয়েকটি অর্ধেক পচা অবস্থায়। তিনি আরও বলেন, আমরা এর কোনো রহস্য এখনও বের করতে পারিনি। তবে তথ্য উদঘাটনে বেরিয়ে পড়েছি।