
আন্তর্জাতিক ডেস্ক: সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে একটি সরকারি অফিসে বোমা হামলায় অন্তত ৭ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন অনেক। সেইসঙ্গে ঘটনাটিতে পাশে থাকা স্কুলেরসহ কয়েকটি ভবন ভেঙে পড়ে। আজ রবিবার রাজধানীর হউলওয়াদাগ জেলায় এ হামলার ঘটনা ঘটেছে বলে জানা গেছে। বিদ্রোহী সংগঠন আল শাবাব এ হামলার দায় স্বীকার করেছে। আল শাবাবের সামরিক অভিযানের মুখপাত্র আবদিয়াসিস আবু মুসাব এ হামলার ঘটনায় দায় স্বীকার করে বিবৃতি দেন।
সোমালিয়ার মোগাদিসু হউলওয়াদাগ জেলার পুলিশ কর্মকর্তা মোহাম্মদ হুসাইন বলেন, এ ঘটনায় হামলাকারী, সৈন্য, বেসামরিকসহ অন্তত ৭ জন প্রাণ হারিয়েছেন। এছাড়াও আহত হয়েছেন অনেক। বিস্ফোরণের সময় পাশে থাকা স্কুলটি খোলা ছিল এবং অন্তত ছয় শিশু আহত হয়েছে বলে জানা গেছে। ১৯৯১ সাল থেকে দেশটিতে সহিংসতা ও আইনবহির্ভূত কর্মকাণ্ড বাড়ছে।