News71.com
 International
 01 Sep 18, 04:34 PM
 321           
 0
 01 Sep 18, 04:34 PM

সময়কে সঠিকভাবে ব্যবহার করতে পারলে সাফল্য আসবেই।।ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব  

সময়কে সঠিকভাবে ব্যবহার করতে পারলে সাফল্য আসবেই।।ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব   

আন্তর্জাতিক ডেস্ক: কেউ যদি সময়কে সঠিকভাবে ব্যবহার করতে পারে, তবে তার জীবনে সাফল্য আসবেই বলে মন্তব্য করেছেন ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। আজ শনিবার বিকেলে রাজ্যের বিভিন্ন এলাকার কৃতি শিক্ষার্থীদের মধ্যে ‘চিফ মিনিস্টারস অ্যানুয়াল স্টেট অ্যাওয়ার্ড ফর একাডেমিক এক্সিলেন্ট প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার বলেন, সময়ানুযায়ী পড়াশোনা করলে সুফল আসবেই। আগে ছাত্র-ছাত্রীরা মা-বাবার ইচ্ছা অনুযায়ী ডাক্তার ও ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন দেখতো। কিন্তু এখন অনেক কৃতি শিক্ষার্থী রাজনীতিতেও আসতে চাইছে। অনুষ্ঠানে রাজ্যের বিভিন্ন বিদ্যালয় থেকে ২০১৮ সালে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় ভালো ফলাফলের জন্য ৮০ জন শিক্ষার্থীকে আইপ্যাড ও প্রশংসা পত্র দেওয়া হয়। এ বছরই এ পুরস্কার চালু করা হয়েছে। রাজ্যের মোট ৩৬টি স্কুলকে এ পুরস্কার দেওয়া হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন